বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা
‘ব্রি ধান-৩৯ জাতের’ ধান বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন গুরুদাসপুরের কৃষক শফিকুল ইসলাম। মওসুম শেষ হলেও তার ১০ বিঘার ধান এখনো কাটার উপযোগী হয়নি। গাছের বেশিরভাগ শীষে চিটা দেখা দিয়েছে। ধানের ফলন না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিনি।
গুরুদাসপুরের মশিন্দা মাঝপাড়া বিলে কৃষক শফিকুলের ওই ধানের জমি। তিনি মশিন্দা গ্রামের মোজাহার আলীর ছেলে। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই বীজ ভান্ডারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
কৃষক শফিকুল ইসলাম বলেন- গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের ‘রহমান বীজ ভান্ডার’ থেকে ‘ব্রি ধান-৩৯ জাতের’ ধান বীজ কিনে ছিলেন। পাশের জমিগুলোতে একই জাতের ধান কাটা শেষের পথে। অথচ তার ১০ বিঘার জমিতে ১২০ দিন মেয়াদী এই ধান পরিপক্ক হয়নি। কিছু কিছু গাছে শীষ গজালেও তা চিটা হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ‘ব্রি ধান-৩৯’ জাতের কথা বলে মিশ্রজাতের বীজ দিয়ে প্রতারণা করেছেন। এজন্য তিনি বীজ ভান্ডারের বিচার দাবি করেন।
কৃষক শফিকুলে পিতা মোজাহার আলী বলেন- ১০ বিঘা জমির জন্য তিনি ‘রহমান বীজ ভান্ডার’ থেকে ব্রি ধান-৩৯ জাতের ৫২ কেজি বীজ কিনেছিলেন। এরমধ্যে বিএডিসির ১০ কেজির দুই বস্তা ও রহমান বীজ ভান্ডারের নিজস্ব মোড়কের ১৬ প্যাকেট বীজ ছিল। বীজ বপণ থেকে শুরু করে এ পর্যন্ত তার প্রতি বিঘায় অন্তত ১৩ হাজার টাকা ব্যায় হয়েছে।
সবমিলিয়ে ১০ বিঘায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যায় হয়েছে। ঠিকমতো ফলন হলে ১০ বিঘায় তিনি ২০ মণ হারে অন্তত ২০০ মণ ধান পাওয়া যেত। অথচ তিনি এককেজি ধানও পাননি। আবার সময়মতো ধান কাটতে না পেরে ওই ১০ বিঘায় রবিশস্য আবাদও করতে পারছেন না। সবমিলিয়ে তিনি ব্যপক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
রহমান বীজ ভান্ডারের স্বত্বাধীকারি আব্দুর রহমান বলেন- কৃষক শফিকুলের কাছে তিনি বিএডিসির ব্রি ধান ৩৯ জাতের ৫২ কেজি ধান বীজ বিক্রি করেছিলেন। তাছাড়া তার প্রতিষ্ঠানের নামে মোড়কীকরণ করে যে বীজ বিক্রি করেছেন সেগুলোও বিএডিসির। মূলত চলতি মওসুমে বিএডিসির ব্রি ধান ৩৯ জাতের বীজে ভেজাল হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তার কোনো হাত নেই।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন- বিষয়টি ক্ষতিয়ে দেখতে কৃষি অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন- ব্রি ধান ৩৯ জাতের ধান বীজ কিনে কৃষক শফিকুল ক্ষতিগ্রস্ত হয়েছেন মর্মে অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নাটোর জেলা বীজ প্রত্যায়ণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন- বিএডিসির ধান বীজ ‘রহমান বীজ ভান্ডারে'র নিজস্ব মোড়কে বিক্রির সুযোগ নেই। বীজ কিনে কৃষক প্রতারণার শিকার হয়েছেন, এমন অভিযোগও তিনি পেয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি