ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিদ্যুৎ অফিসে ডেকে নিয়ে প্রতিবেদককে হুমকি, থানায় জিডি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ১১:২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চলের সংবাদ প্রকাশের জেরে দৈনিক পূর্বদেশের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে হুমকি প্রদান করেছে বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার। গত বুধবার দুপুর পৌণে তিনটার দিকে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ডেকে নিয়ে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রথম পাতায় ‘বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিবাদী বিভিন্নভাবে প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আকবর হোসেনের মাধ্যমে অফিসে আমন্ত্রণ জানান। অফিস কক্ষে ডেকে নিয়ে সংবাদ প্রকাশের জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ ভবিষ্যতে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। 

এ বিষয়ে পূর্বদেশের প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমাকে ডেকে নিয়ে প্রধান প্রকৌশলীর মত একজন ব্যক্তি অপমান করতে পারেন না। সংবাদ পছন্দ না হলে বা ত্রুটি থাকলে প্রতিষ্ঠান অথবা প্রতিবেদকের উপর ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেটা প্রতিবাদলিপি আকারে দেয়াটা নিয়ম। কিন্তু বিদ্যুৎ বিভাগ তা না করে প্রধান প্রকৌশলী ২০ দিন পর পরিকল্পিতভাবে অপমান করার জন্য আমাকে ডেকে নিয়ে ক্ষোভ ঝাড়তে পারেন না। সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ থাকবে- এসব কর্মকর্তাদের কারণে পুরো বিভাগের সম্মান নষ্ট হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টা, সচিব ও চেয়ারম্যানের প্রতি অনুরোধ করছি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, আমরা জিডি নিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান