ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে ইউএনও'র মতবিনিময়


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ২:৩১

গাজীপুরের কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা , রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবযোগদানকৃত ইউএনও তামান্না তাসনীম মতবিনিময় সভা করেছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা শেফাউল হক, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান,  জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মফিজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা মামুনুর রশিদ প্রমুখ। 

মতবিনিময় সভায় বক্তারা কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। এতে মাদক মুক্ত, মোটরবাইকের বিকট শব্দ, অসহনীয় যানজট, অটোরিক্সার জ্যাম, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ইভটিজিং বন্ধ, বখাটেদের উৎপাত, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ফিরিয়ে আনা, মাটি বা বালি কাটা বন্ধ করা, বাজারে অবৈধ দখল, ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করা, অবৈধ ইটভাটা, স মিল, জাল সনদে নিয়োগ বাণিজ্য বন্ধ করা, ফুটপাত দখল, ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের স্মরণ করা সহ নানা বিষয়ে পরামর্শ দেয়া হয়।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন