উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধর, চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উলিপুর থানার এসআই আব্দুর রশিদ, এএসআই সুমন মিয়াসহ সংগীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের রবিউল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়নের খামার মাগুড়া গ্রামের হান্নান সরকারের ছেলে দলদলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫), তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্লা গ্রামের শামছুল হকের ছেলে তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭) ও গুনাইগাছ কাজির চক গ্রামের নুর মোহাম্মদের ছেলে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি মারুফ হাসান মিলন (২৪)।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ গেট ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
Link Copied