ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গ্রেপ্তারের ১৭ ঘণ্টায় জামিন কর্ণফুলীর আ.লীগ নেতা ইমতিয়াজের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:৩৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন (৩৯) মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের ১৭ ঘণ্টা পর জামিনে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) মোহাম্মদ আলমগীর হোসেন তাকে ২০০ টাকা জরিমানায় জামিন দেন।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চরপাথরঘাটা এলাকার তোতারবাপের হাট থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর জোনের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ইমতিয়াজ উদ্দিন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাবা আবদুল হাই কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে রয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, ইমতিয়াজ দলের কর্মসূচিতে তেমন সক্রিয় নন।

মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ইমতিয়াজকে নন-জিআর (৮৮) ধারা অনুযায়ী সন্দেহজনক গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। এরপর চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ২০০ টাকা জরিমানা করে তার জামিন মঞ্জুর করেন।

এই ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে এ ধরনের ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেটিও নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার