নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।তিনি কৃষি কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।নিহতের ভাই মাইন উদ্দিন সাংবাদিকদের জানান, প্রায় এক মাস যাবত তাদের প্রতিবেশী রফিকুলের সঙ্গে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। তাদের দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এ সময় আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে এলে তাকে মারধর করতে থাকে। আর আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। আর আমরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।
মনোহরদী থানা সূত্রে জানা গেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied