বিএনপি সাধারন মানুষের রাজনীতি করে, নৈরাজ্যের রাজনীতি করে নাঃ ফারহানা জাহান নিপা
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. ফারহানা জাহান নিপা বলেছেন, ৫ই আগষ্টের পর থেকে এ বাংলাদেশ দালালমুক্ত হয়েছে। জনগনের পাশে বিএনপি আছে। বিএনপি সাধারন মানুষের রাজনীতি করে, নৈরাজ্যের রাজনীতি করে না। ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ জাতি ধর্ম বর্ন নির্বিশেষে শান্তিতে বসবাস করবে। এ কারনেই তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ত দিয়েছিল। আওয়ামীলীগ সরকার গত ১৬ টি বছর এদেশের সাধারন মানুষের বাক সাধীনতা হরণ করেছে। মানুষের ওপর নানান ভাবে জুলুম করেছে। এদেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে গনতন্ত্রের সুবাতাস বইছে। কিন্তু কিছু দালালরা এখনো ছদ্মবেশে আমাদের মাঝে রয়ে গেছে। তাদের হতে আমাদের সাবধান থাকতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামীলীগ এদেশের নিরীহ মানুষসহ বিএনপি নেতাকর্মীকে নৃশংস নির্যাতন, অত্যাচার,জুলুম এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিলো। তারপরও দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামীলীগের সাথে আপোষ করেননি। জনগন এখন আওয়ামীলীগকে বিশ্বাসঘাতক রাজনৈতিক দল হিসাবে চিনে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শহীদ জিয়ার সূর্য সৈনিকদের প্রস্তুত থাকার জন্য তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহবান জানান। এছাড়াও এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল খালেক, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান রফিকুল ইসলাম, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শেখ সুজাউদ্দিন সুজ, যুবদল নেতা আসাদুজ্জামান প্রিন্স,বাবু, আহমেদ চাঁন, জুয়েল, রফিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারন মানুষ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন