জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে জয়পুরহাট জেলা শাখার ২৫-২৬ সালের সভাপতি এ্যাড. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম হোসেনসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট শাখার সভাপতি এ্যাড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জয়পুরহাট শাখার প্রধান উপদেষ্টা এবং জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, উপদেষ্টা রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এ্যাড. আসলাম হোসাইন প্রমুখ।
সম্মেলন শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকের সামাজিক নিরাপত্তা বেতন ভাতা ছুটি সহ অন্যান্য মৌলিক দাবি পূরণ করা, শ্রমিকদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করা, শ্রম আইন সংশোধন ও যুগোপযোগী করা, শ্রমিকদের স্বাস্থ্য বীমা নিশ্চিত করাসহ ২৪ দফা দাবি প্রস্তাব করা হয়।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন