ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে জলপাই পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৩:৫১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামের  অটোচালক নুরুল হুদার ছেলে মোহাম্মদ তাহসিন মিয়া (০৬)নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

পরিবার সূত্র জানায়,শনিবার(২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। আরো জানায়,শিশু তাহসিন মিয়া (০৬) প্রতিবেশীর বাড়িতে সকালে  জলপাই কুড়াতে যান। সেখান থেকে এসে বাড়ির পাশের পুকুরে জলপাইগুলো পরিষ্কার করার জন্য  নিয়ে যায় । পরে  পুকুর (ডুবা) থেকে নিজ ঘরে ফিরে আসেনি। শিশুটির মা  সুমা আক্তার  অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সকাল সাতটার দিকে   মৃত অবস্থায়  শিশুটিকে পুকুরে ভাসমান  অবস্থায় দেখতে পায়। শিশুটির মা সুমা আক্তার পুকুরে মৃত শিশুটিকে দেখে চিৎকার চেঁচামেচি   করলে  এলাকাবাসী এসে  পুকুর থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে।

পরে শনিবার দুপুর ২টার দিকে তার নিজ  বাড়িতে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমেছে।  শিশুর প্রতিবেশী ও মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল  ইসলাম শিশুটির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সাহায্য- সহযোগিতার আশ্বাস দেন। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়