ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ১৪ কেজি ওজনের কাতলা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ২:১৯

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের বড় আকারের একটি কাতলা মাছ। মাছটি ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০০ টাকায় কিনে নেন। দৌলতদিয়া ঘাটে মাছটি আসলে অনেকে মাছটি দেখতে ভিড় জমান। অনেকে মোবাইল ফোনে মাছটির ছবি ক্যামেরাবন্দি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় সালামসহ কয়েকজন জেলে পদ্মায় জাল ফেলেন। কিছুক্ষণ পরই তাদের জালে ধরা পরে বিরাট এক কাতল‍া। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে এনে ওজন করা হয়। নদীতে পানি বাড়ার সময় বড় মাছ একটু কম ধরা পড়ে। তবে এখন মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ জেলেরা দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার বা ব্যবসায়ীরাই এসব মাছ বেশি কিনেন। পরে তারা দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে সামান্য লাভে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের কাছে মাছগুলো কাছে বিক্রি করেন। কাতল‍া মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন স্থানে যোগাযোগ করছি

জামান / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন