ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৩-১১-২০২৪ বিকাল ৫:১

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩নভেম্বর )দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্র পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের নেতৃবৃন্দ। 

এ সময় জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেই প্রথম যে অপকর্মটি করেছে তা হল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এর উপরে তারা আঘাত করেছে। ২০১০ সালের ২২ শে ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার  পিলখানায় যেভাবে বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার সেনা সদস্যদের গুলি করে হত্যা করা হয়েছে তা কোন একটি যুদ্ধেও এত সেনা অফিসার হত্যা করা হয়নি। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত