অভিভাবক সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া
প্রশাসনের উপর ভর করে স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে ছিলো
খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অভিভাবক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, প্রশাসনের উপর ভর করে স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে ছিলো।
শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার প্রশাসনকে নানান সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতা আখড়ে ধরে ছিলো।
এতে তিনি আওয়ামী লীগ সরকারের নানান উন্নয়নের নামে অনিয়ম ও খাগড়াছড়ি বিভিন্ন নিয়োগে অর্থ কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন তুলেন। একই সময় বিএনপি নির্বাচিত হলে দরিদ্র ও জনমানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভোট যোগ্য প্রার্থীদের দেয়ার আহ্বান জানান।
এতে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার প্রসারে সহায়তাও আশ্বাস দেন। সম্মেলনে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।
এছাড়াও প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মো: সেলিম,অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: আবু ওসমান,শিক্ষক হাফেজ নুরুল ইসলাম,আমিনুল ইসলাম,আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ এর সভাপতি আমির হোসেন আমুসহ অনেকেই এতে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে প্রধান অতিথি ১৩জন হাফেজকে সম্মাননা ক্রেস্ট,বির্তক প্রতিযোগিতায় বিজয় অর্জন কারীদের পুরস্কার তুলে দেন। পরে দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা