নরসিংদীতে সবজিক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় সবজিক্ষেত থেকে কামরুজ্জামান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠের পেঁয়াজক্ষেতে বৈদ্যুতিক খুঁটির পাশে তার কাটার মেশিন, হাতপ্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতারা মরদেহ দেখতে ভিড় জমান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে দুপুরে থানা পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা