ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের অধিকারের কথা সুস্পষ্ট আছে: নাজিম উদ্দিন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১১:২৫

বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন বলেছেন, শ্রমিকেরা ঐক্যবদ্ধ হলে কোনো মালিক শ্রমিকের ন্যায্য দাবি মেনে নিতেই বাধ্য হবে। যে কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে প্রথমেই শ্রমিকদের অধিকার ব্যাপারে সজাগ থাকা উচিত।

বাংলাদেশে একটি সংবিধান আছে, শ্রমিকের অধিকার নিয়ে শ্রম আইন আছে। কোন শ্রমিকের কি দাবি সম্পূর্ণরূপে তা উল্লেখিত আছে। এখানে অন্যায়ভাবে কেউ আবদার করলে যেমন টিকবে না তেমনি ভাবে পাওনা অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সরকারি কর্মচারীদের এক ধরনের আইন ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের আরেকটি আইন। ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের যে যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন। আজকের এই সম্মেলন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কোতোয়ালী থানা দর্জি শ্রমিকদের জন্য। এটি একটি আনন্দ ও গৌরবময় দিন। 

শনিবার বিকেলে সিনেমা প্যালেস চত্বরে কোতোয়ালি থানার দর্জি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালি থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এম এ বাতেন, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভা নেত্রী শাহনাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক হকার বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, সদস্য মোহাম্মদ  হাশেম, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি গোলজার হোসেন লেদু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বারেক, চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক দলের সহ সম্পাদক আবু বক্কর, দেওয়ান বাজার ইউনিট বিএনপির সহ-সভাপতি দ্বিল মোহাম্মদ, রেলওয়ে শ্রমিক দলের নেতা আব্দুল লতিফ।

প্রধান বক্তা কাজী শেখ নুরুল্লাহ বাহার তার বক্তব্য বলেন, সংগঠনকে সংগঠিত করার জন্য প্রতিটি কারখানায় তৃণমূল পর্যায় শ্রমিকদের সাথে পর্যায়ক্রমে শ্রমিকদের দাবি নিয়ে মত বিনিময় করতে হবে এবং শ্রমিকদেরকে আরও ঐক্যবদ্ধ সংঘটিত করে জাতীয়তাবাদী শ্রমিক দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়  কাজ করতে হবে। কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, শ্রমিকদের যে কোন দাবির প্রতি জাতীয়তাবাদী দল সহযোগিতার হাত নিয়ে আপনাদের জন্য অপেক্ষা মান। যেকোনো সময় যেকোনো দাবি নিয়ে আপনারা এগিয়ে আসলে আমরা আপনাদের পাশে অতীতের ন্যায় ভবিষ্যৎও আছি থাকবো।

এই অঙ্গীকার পুনরায় ব্যর্থ করছি। ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। দর্জি  শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা ও পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি এম নাজিম উদ্দিন। কমিটির নেতৃবৃন্দ হলো যথাক্রমে-সভাপতি- মো. ফরিদ, সিনিয়র সহ সভাপতি- আকবর, সহ সভাপতি মোস্তফা, জয়নাল, কামাল, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. আনেয়ার, যুগ্ম সম্পাদক মো. ওয়াজিদ, মো. ইকবাল, মো. সবুজ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. লিটন, অর্থ সম্পাদক আব্দুল রাসেল, দপ্তর সম্পাদক মো. নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক মো. জাকির, ক্রীড়া সম্পাদক মো. নাজমুল, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর, সহ প্রচার সম্পাদক মো. জাবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. বাবুল, সাংস্কৃতিক সম্পাদক মো. আসিফ, মহিলা সম্পাদক সানি।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত