ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ম্যারাথন দৌড় আয়োজন


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি photo ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১১:৪৩

টাংগাইলে ধনবাড়ী উপজেলায় "সু-স্বাস্থ্যর জন্য জেগে উঠুক তারণ্য" এর স্লোগানটিকে সামনে রেখে, স্পোর্টস লাভার্স এসোসিয়েশন এর (১ম) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "স্পোর্টস ডে" এর আয়োজন করা হয়। উক্ত স্পোর্টস ডে, তে ম্যারাথন, বাচ্চাদের খেলাধুল, কাবাডি, রশি টানাটানি, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার ( ২৩ নভেম্বর)  সকাল ৮টায়  স্পোর্টস ডে  উপলক্ষে ধনবাড়ী সরকারি নওয়াব  ইনস্টিটিউশন মাঠ হতে একটি ম্যারাথন দৌড় শুরু হয়। যা ধনবাড়ী নরিল্লা দিয়ে ভাই ঘাট বাজার দিয়ে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন মাঠে এসে শেষ হয়।

স্পোর্টস লাভার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আল- মামুন খান এর সঞ্চালনায়,  স্পোর্টস  লাভার্স এসোসিয়েশন এর সভাপতি 
আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ক্যাফে হাট ম্যারাথন ২০২৪ উদ্বোধন করেন: আফিফ উদ্দিন আহমাদ, মোতওয়াল্লী,ধনবাড়ী, নওয়াব এস্টেট।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেনঃ এ্যাডভোকেট সোলেমান হোসেন প্রতিষ্ঠাতা স্পোর্টস লাভারস এসোসিয়েশন ধনবাড়ী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম মাসুদ জামান,যুগ্ন জেলা জজ, শেরপুর। মোহাম্মদ আবু সাঈদ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার। অধ্যক্ষ এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি।

মোঃ এনামুল হক সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি। এস এম এ সোবহান সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি। মোঃ রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি সহ  ক্রীড়া মোদী ও বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ । 

ক্যাফে হাট ম্যারাথন ২৪ এর উদ্বোধক, আফিফ আহমাদ বলেন, ‘সুস্থ থাকতে রান করার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে এবং শরীর ভালো রাখতে যুবকদের রান করার জন্য উদ্বুদ্ধ করতেই  এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান। সু-স্বাস্থ্যর জন্য জেগে উঠুক তারণ্য এই স্লোগান কে নিয়ে আয়োজকদের  আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 

আয়োজকরা বলেন, সবুজ দেশ আর সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম বলেও মনে করেন অনেকে। এ প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক  প্রতিযোগী।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত