ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে পিস্তল সহ- যুবক আটক


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১:২৭

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল। উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃত জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের  মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য,  সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ও ফুটবল খেলোয়ার। আটক জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে আটক জুয়েলের দেওয়া তথ্যে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকার উদয় সাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী।
 অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবকের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি সে গত ৫ আগষ্টের পরে কোন এক সময় কিনেছে। সে যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা সে কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার