ঢাকার নবাবগঞ্জে ইছামতি দিবস-২০২১ উদযাপন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করল ইছামতি দিবস-২০২১। সংগঠনটি নবম বর্ষে পদার্পণ করায় কেক কাটার মাধ্যমে দিনব্যাপী নৌভ্রমণসহ শতাধিক অ্যাকটিভ সদস্যকে নিয়ে আয়োজন করে এক বিশাল মিলনমেলার।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে আনন্দ ভ্রমণের জন্য ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইলা গ্রামের হিরু মিয়া মৎস্য খামার পরিদর্শন করে অতিপরিচিত সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।
নানান কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ইছামতি নদীর চারপাশের সবুজ অভয়ারণ্যে সৌন্দর্য উপভোগের মধ্যদিয়ে খেলাধুলাসহ কুইজের আয়োজন করা হয়।
এ সময় ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি মো. ফয়সাল তাদের বিগত ৮ বছরের কর্মকাণ্ড সম্পর্কে নানাবিধ তথ্য তুলে ধরে বলেন, ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন ২০১৩ সালের আজকেই এই দিনে কিছু মহৎ মনের অধিকারী আমার কিছু বড় ভাইয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়ে নানাবিধ সামাজিক, মানবিক কাজ পরিচালনা করে আসছি। ইনশা আল্লাহ সকলের সহায়তা, ভালোবাসা পেলে আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মৎস্য খামারের স্বত্বাধিকারী হিরু মিয়া বলেন, ইছামতি সংগঠন আমার দেখা শ্রেষ্ঠ সংগঠন। তাদের কার্যক্রম আমার খুব ভালো লাগে। তারা আমার প্রজেক্টে আসায় আমি ভীষণ খুশি। তাদের যে কোনেসা ভালো কাজে এ হিরু সদা প্রস্তুত।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক তুষার আহমেদ (ইমন), সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আল কাদরী (মুন্না), কোষাধ্যক্ষ নাহিয়ান ইসলাম, সিনেট সদস্য রিফাত কাজী, জামিল হোসেনসহ সকল ইছামতি-নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠনের শতাধিক সদস্য।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই