ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় পূবালী ব্যাংক ইসলামী কর্নার ও বুথ উদ্বোধন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৪:৩৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর রোডে অবস্থিত পূবালী ব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে ইসলামী ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর রোববার সকালে শাখা মিলনায়তনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর অঞ্চল প্রধান উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী মহা ব্যবস্থাপক মোঃ বিল্লাহ হোসেন সেলিম, জয়বেদপুর শাখার ম্যানেজার ও সহকারী মহাব্যবস্থাপক এস এম লুৎফুল কবির, ইসলামী ব্যাংক ম্যানেজার নূরুজ্জামান, ব্যবসায়ী নেতা মীর মাসুদ করিম, ব্যবসায়ী ফরিদ হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। পরামর্শ প্রদান করেন গ্রাহক আল আমিন মোড়ল, এ সময় আরও উপস্থিত ছিলেন আল জম জম এন্টারপ্রাইজের প্রো: মো: ইকবাল হোসেন, কাওছার আহমেদ, কাজী আফতাব উদ্দিন।

প্রধান অতিথি আরিফুর রহমান জানান, ইসলামী ব্যাংকিং পরিসেবায় ৫ শত ৫টি শাখা, ২১৪ টি উপশাখা এবং বুথ সহ ৭'শত বেশি সেবা কেন্দ্র চালু আছে।

১৯৫৯ সালে চট্টগ্রামে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে এ ব্যাংক কার্যক্রম শুরু করে। স্বাধীনতা পরবর্তী ব্যাংকটি পুবালী ব্যাংক নাম ধারণ করে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৭২ সালে সরকারিকরণ করা হয়েছিল। পরে ১৯৮৪ সালে বেসরকারি করণ করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক পুবালী ব্যাংককে পুরোপুরি সক্ষম ব্যাংক হিসেবে মূল্যায়ন করেছেন। সম্পূর্ণ শরীআহ্ ভিত্তিক পুরোপুরি ইসলামী ব্যাংক হিসেবে ৩টি শাখা চালু আছে। ইতিপূর্বে কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের উপশাখা টিতেও ইসলামী কর্ণার চালু করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন