রাজধানীর তুরাগে স্বেচ্ছাসেবক দল নেতার উপর সন্ত্রাসী হামলা
রাজধানীর তুরাগে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে পতিত আওয়ামী সরকারের দোসর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় মামলা (মামলা নং-২১) দায়ের করেছে।
জানা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকাণ্ডে জড়িত পালিয়ে থাকা এমন অপরাধীদের ধরতে তুরাগ থানাধীন উত্তরা ১৮নং সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে অভিযান চালায় সংশ্লিষ্ট থানা পুলিশ। ওই অভিযানে পুলিশকে সহযোগিতায় করায় তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের উপর এই হামলা চালানো হয়েছে।
এদিকে মামলা সূত্রে জানা যায়, গেল ২১ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে তুরাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য অপূর্বের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলামের উপর হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় উত্তরা ১৮নং সেক্টর ইউনিট ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ রায়হান, সনম, নাছির উদ্দিন, কাউছার, মাসুম বিল্লাহ, আনোয়ার, অপূর্ব, দিদার, তানভীর, সাকিব মিয়া, রাকিব, শিশির রায়, ফারুক ওরফে বাবুলসহ আরো ৪০/৫০ জনের ছাত্রলীগ-যুবলীগের ওই বাহিনী। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলামের ফাস্টফুড দোকানের ক্যাশ লুট ও গলা থেকে স্বর্ণের চেইন কেড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এদিকে, ভুক্তভোগী স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার একটি ভিডিও ফুটেজও এসেছে প্রতিবেদকের হাতে। যেখানে দেখা যায়, তুরাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য অপূর্ব, সনমসহ চার পাঁচজন শফিকুলের কলার ধরে টানা-হেঁচড়া করছে।
আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানায়, রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে পুলিশ অভিযান চালানো ছাত্রলীগ ও যুবলীগের ওই সন্ত্রাসীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যাচেষ্টা করেছে। গেল কয়েকদিন আগে ওরা আমার ফাস্টফুডের দোকানে এসে চাঁদাও দাবী করেছিল।
এ ব্যাপারে জানতে চাইলে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাহাৎ খান অভিযোগ ও মামলার সত্যতা দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন। আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী