বকশীগঞ্জে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব
‘মিসি সালজং’ বা শস্যদেবতার ওপর নির্ভর করে শস্যের ভাল ফলন হয় এমন বিশ্বাসের ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব। ২৪ নভেম্বর (রবিবার) জামালপুরের বকশীগঞ্জের দিঘলা কোনায় সাধু আন্দ্রে ধর্মপল্লীতে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়।
শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানাতেই মূলত গারোদের এই অনুষ্ঠান। নতুন ফল ও ফসল ভক্ষণ করার আগে শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানানো আদিবাসী গারো সম্প্রদায়ের এই রেওয়াজটি শত বছরের।
উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাসহ নানান জমজমাট আয়োজন। ঐতিহ্যবাহী ওয়ানগালা ওই দেবতার কাছে নতুন ফসল ভোজনের অনুমতির জন্য নেচে-গেয়ে উদযাপন করা হয়। এই উৎসবে পরিবারে ভালোবাসা, আনন্দ, বিশ্বের সব পরিবারের মঙ্গল কামনা করা হয় শস্যদেবতার কাছে।
গারো সম্প্রদায়ের লোকদের তথ্য মতে, গারোদের সবচেয়ে আনন্দের উৎসব ওয়ানগালা। গারো পুরোহিতের কাছে আমরা যেটা জেনেছি ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। শস্য ভোজনের জন্য দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন থাকে এ উৎসবে। সাধারণত হেমন্ত ঋতুতে নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের আগে নতুন খাদ্যশস্যের ভোজন একদম নিষেধ থাকে এ সম্প্রদায়ের জন্য।ওয়ানগালা উৎসব শেষ হলেই নবান্নের ফসলের তৈরি করা ভোজন প্রভুকে ধন্যবাদের সাথে বৈধ হয়ে যায়। তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন।
সাধু আন্দ্রে ধর্মপল্লীর গির্জা চত্বরে এ অনুষ্ঠানের পৌরহিত্য করেন ফাদার বাইওলেন চাম্বুগং। সহায়তা করেন পালক পুরোহিত ফাদার ডমিনিক সরকার সিএসসি
অনুষ্ঠানের শুরুতেই থক্কা (কৃতজ্ঞতা) প্রদান, জনগণকে থক্কা দেওয়া, দান সংগ্রহ করা পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যীশু খ্রীস্টের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হোসনা গারো সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে বিশেষ শুভেচ্ছা বিনিময় করেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান