গোয়ালন্দে অগ্নিদগ্ধে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
গোয়ালন্দ উপজেলার উদানচর ইউনিয়নের নবুওমুদ্দিন পাড়া বন্ধুদের সাথে জোলাপাতি খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নুসরাত আক্তার নিধি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিধি স্থানীয় অবসরপ্রাপ্ত নজরুল ইসলামের মেয়ে এবং ৫ নং নবওমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জানা যায়, তিন সাপ্তাহ আগে সহপাঠীদের সাথে খেলাধুলার সময় দুর্ঘটনাক্রমে একটি অগ্নিকাণ্ড ঘটে এতে নিধির শরীরে থাকা কাপ কাপড়ে আগুন ধরে যায়। ফলে সে অগ্নিদগ্ধ হয়। প্রথমে নিধিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা উন্নতির না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার ২৪ নভেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান