ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৪:৩১

কার্যক্রম শুরু হতে না হতেই অনিয়ম, দূর্নীতি ও ঘুসের আখড়ায় পরিণত হয়েছে উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিস। রবিবার বিকেল পৌঁনে ৫টার দিকে ওই কার্যালয়ে সরেজমিন গিয়ে দেখা যায় সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে বাইরের একজন ব্যক্তি তাড়াহুড়ো করে অফিস বন্ধ করে চলে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু তিনি কিছু না বলে ছটকে পড়েন। পরে জানতি পারি ওই ব্যক্তি উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসের কাজকর্মগুলো করেন। অনেকে তাকে দালাল হিসেবে চিহ্নিত করেছেন। 

এসময় ওই অফিসের দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় একজন সেবা গ্রহীতা জানান,তিনি ১০৩ টাকার ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন। কিন্তু তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন আলম নূর নামের এক ব্যক্তি।

জানা যায়, গত মাস থেকে উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চালু হয়েছে। এখানে উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং লেমশীখালী, চর ধুরুং মৌজার খাজনা আদায়, নতুন খতিয়ান সৃজনসহ ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম চলছে। 

সেবা প্রার্থীরা জানান, উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে নিয়োগপ্রাপ্ত তহসিলদার আকতারুল ইসলাম সেলিমের বিরুদ্ধে আগে থেকে ঘুস কেলেঙ্কারীর ও দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এখন ওই কর্মকর্তার অনুপস্থিতিতে আলম নূর নামের এক ব্যক্তি দিনরাত সমানে কাজ করছে। আর তার মাধ্যমে যাবতীয় ঘুসের লেনদেন করা হয়।

তারা জানান, আলম নূর একসময় সিএনজি চালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে থানার দালালী তারপর বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে স্থান করে নেয় সে। তার বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গাছে। 

এ ব্যাপারে জানতে উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকতারুল ইসলাম সেলিমের যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র জানিয়েছে তিনি ওইদিন কক্সবাজার ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন জানান, দুর্নীতির বিষয়ে কোন রকম ছাড় নয়। আগে যেখানে একটা মামলা নিষ্পত্তি করতে সর্বনিম্ন গড়ে ৪৪ দিন পর্যন্ত সময় লাগত। এখন ২৯ দিনে নিষ্পত্তি করার রেকর্ড করেছে কুতুবদিয়া ভূমি অফিস। তাই এই ধারা অব্যাহত রাখতে দালাল না ধরে সরাসরি সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি। তাছাড়া ভূমি অফিসকে ঘিরে যে কোন দুর্ণীতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

T.A.S / T.A.S

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে