চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত
চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) হলে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, পীরে তরিকত আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জামান আমেরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর জিএম (মার্কেটিং) আলহাজ্ব মো: আবদুর রহিম, শাহজাদা মাওলানা আশেকুর রহমান হাফেজনগরী, ইতিহাসবিদ সোহেল মো: ফখরুদ দীন, সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর, শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, শাহাজাদা মাওলানা ছালেকুক মওলা, শাহাজাদা সৈয়দ রেজাউল করিম এয়াকুবী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন মিয়াজী, মোহাম্মদ নেজাম, সাংবাদিক এস এম আকাশ, সাংবাদিক মুহাম্মদ ইছমাইল, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, সাংবাদিক আয়ুব মিয়াজী, সংগঠক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ছাত্রনেতা নূর রায়হান চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন ত্যাগ, পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব। খোদা প্রদত্ত নবী করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাওউফের শিক্ষা চর্চা, অনুসরণ ও অনুকরণ অত্যন্ত জরুরী। তাসাওউফ চর্চার নামে শরীয়ত ত্বরিকতের বিরুদ্ধে অবস্থানকারীদের স্বোচ্ছার প্রতিবাদ ও প্রতিরোধে আমরা বৃদ্ধ পরিকর। আজ দেশে বিদেশে একটি গোষ্ঠি ইসলামী তাহজীব তামুদ্দুনকে ধ্বংস করার জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় শান্তিপ্রিয় সূফিদর্শনে বিশ্বাসী ঈমান-আক্বিদায় পরিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতি মুহুর্তে সজাগ থাকতে হবে। ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় গঠিত বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে সুফিবাদী ঘরনকার পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ করার নিমিত্তে কাজ করে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রায় সকলকে এক ও অভিন্নসুরে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একটি চিহ্নিত গোষ্ঠীকর্তৃক ওলি আউলিয়ার মাজার ভাংচুর, ধর্মীয় উপসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের নিকট জোর দাবি জানান এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান