ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দামুড়হুদা প্রেসক্লাবে কারিতাস বাংলাদেশ এনজিও'র প্রতিবন্ধীর অধিকার ও অন্তর্ভুক্তিকরণ প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত


দামুড়হুদা প্রতিনিধি photo দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৭:৪

"মানুষ মানুষের জন্য" এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিকরণ প্রচার-প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ৩টার সময় কারিতাস বাংলাদেশ এনজিও'র বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসক্ত ব্যক্তিদের সমন্বতি উন্নয়ন প্রকল্প (SDDB) এর আয়জনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিডিবি'র প্রকল্পের কার্পাসডাঙ্গা ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি সুধিন সরকার। 

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান  কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মোজাম্মেল শিশির, যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন সহ বিভিন্ন সংবাদ কর্মী, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন কমিটি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসডিডিবি  প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল। 

সভায় বক্তারা বলেন, প্রবীন প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের নিয়েই মূলত এই প্রকল্পের কাজ। কারিতাস একটি ল্যাটিন শব্দ, এর অর্থ প্রেম বা ভালোবাসা। কারিতাসের ১০০ টির বেশী প্রকল্প রয়েছে এরমধ্যে এসডিডিবি তেমনই একটি প্রকল্প। সরকারের সকল সুবিধা যেন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা পায়, সেজন্য কাজ করে যাচ্ছে কারিতাস। আগে চ্যারিটি'র মাধ্যমে কাজ হতো আর এখন কমিউনিটি'র মাধ্যমে কাজ করা হয়। মূল লক্ষ হলো এসকল ব্যক্তিদের যেনো উন্নয়ন হয়। সকলকে একসাথে নিয়েই এগিয়ে যেতে হবে। তানাহলে একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

প্রতিবন্ধীর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের লক্ষ্যে অ্যাডভোকেসি প্রচারাভিযান চালু করা, প্রচারণার নাগাল বাড়ানোর জন্য মিডিয়ার সাথে সহযোগিতা করা। বাংলাদেশ সহ মোট বিশ্বের ৬২টি দেশে কারিতাস এনজিও এক যোগে কাজ করে যাচ্ছে। 

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত