লালমোহনে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলার লালমোহনে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে লালমোহন পৌর শহর ও পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে চোর চক্রকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (১৯), কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মৃত ইমতাজের ছেলে মোহাম্মদ ফরহাদ (১৯) এবং চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীগাঁওয়ের আব্দুল শহীদ সরদারের ছেলে তহিদুল ইসলাম জিকু (৩০)। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য ও এলাকার মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেট বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাড়া বাসায় থাকতেন বাগেরহাট থানার বাসিন্দা সৌরভ। গত ১৬ আগস্ট রাতের কোনো এক সময়ে তার লালমোহনস্থ ভাড়া বাসা থেকে ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়। এ নিয়ে অজ্ঞাতদের আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লালমোহন পৌর এলাকা থেকে রাকিব ও ফরহাদকে গ্রেফতার করেন থানার এসআই মো. মাসুদ খান। পরে ধৃতদের দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুখারবান্দা বাজার থেকে মোটরসাইকেলসহ তহিদুল ইসলাম জিকুকে গ্রেফতার করা হয়।
সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ সকালের সময়কে বলেন, এ ঘটনায় আটকৃতদের তথ্য মতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান