পলাশে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব (১৮) ও সিয়াম (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ডাংঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম মোটরসাইকেলে করে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাকিব মারা যান। আর গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা