গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হাজী দুদুখান পাড়া হাজী দুদুখান পাড়া ঈদগাহ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজাউল হাসান মিঠু'র সভাপতিত্বে বাংলাদেশ জামাত ইসলাম উজানচর ইউনিয়ন শাখার আমীর মাওলানা সামসুল হকের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, বাংলাদেশ ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক,বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. আজিম ইসলাম, বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ সরদার,বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ পৌর শাখার সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উজানচর ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দরা এবং হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীরা।
বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সহ-সভাপতি কাউসার খান এর পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, বাংলাদেশ ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল জমাদ্দার, হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মো. রুহুল আমিন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান