ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১:২০

শান্তিগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ই নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজির উদ্দিন'র সভাপতিত্বে ও ব্রাকের জেলা কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাজী ওমর ফারুক দিপু, ছালিক আহমদ, সংক্ষরিত মহিলা সদস্য কুহিনুর রহমান, ছরুতুন নেছা, রওশন আরা বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান।

এসময় বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরৎ আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক ব্যবসায়িক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন তারা।

এসয়ম উপস্থিত ছিলেন ব্রাকের সেক্টর স্পেশালিষ্ট ইনকোনমিক রিইট্রিগেশন অফিসার শেখ অনিক, প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার সম্পা বেগম, ইউনিয়ন কাম-কম্পিউটার অপারেটর রাবেয়া বেগম, ইউপি উদ্যোক্তা নকূল সুত্রধর, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ।

উল্লেখ্য,ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত