ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৮

পিরোজপুর আইএফআইসি ব্যাংকের আয়োজনে “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় পিরোজপুর পাড়ের হাট উপশাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্যাংকিং সেবা ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তরা আরও বলেন আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং পিরোজপুর ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।”

সভায়  উপস্থিত ছিলেন পাড়ের হাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আশিশ চক্রবর্তী, আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন পাড়ের হাট উপশাখার ইনচার্জ মেহেরুউল্লাহ আফসার লোন অফিসার, প্রসেনজিৎ সরকার এবং মোঃ ওয়াহিদুর রহমান, মার্কেটিং অফিসার আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ। 

এসময় আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত