ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে শ্রীপুরে স্মরণসভা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:১৭

২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মাগুরার শ্রীপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি গুঞ্জন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী,শিক্ষা অফিসার আব্দুল গণি, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো,সাধারণ সম্পাদক রেজাউল মুন্সি, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা জামায়াতের আমির মোঃ ফখরুদ্দিন মিজান প্রমুখ।

এ ছাড়া গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পারিবারের একমাত্র দাবি ছিল শহীদ ও আহতদের নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করে এদের নাম সংরক্ষণ করা।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বলেন,উপজেলা চত্ত্বর ফলকে শহীদদের নাম ছবিসহ লেখার দাবি জানান। শহীদদের স্বজনরা যখন বক্তব্য রাখেন তখন উপজেলা প্রশাসনসহ অনেকেই কান্নায় ভেঙে পরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী কান্নাজরিত কণ্ঠে বলেন, জুলাই-আগষ্টে যা ঘটেছে তা ভাষায় বলা কঠিন। তিনি শহীদ পরিবার ও আহতদের সান্তনা দিয়ে বলেন, যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতার চেষ্টা করা হবে। এ সময় শহীদ ও আহতদের স্বজন ছাড়াও আগত সকলেই ছিল বাকরুদ্ধ। তাদের চোখেমুখে ছিল নিরব আর্তনাদ। তাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী