ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৪৫

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে।

এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। সরকারের লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা এবং শিক্ষার্থীদের সহিংস আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানানো। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই।

রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন। আপানাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করতে পারেন। হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে। হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, ‘হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যদি কোনো অনিয়ম দেখা যায়, তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’ পাশাপাশি তিনি জানান, টাঙ্গুয়ার হাওরে টুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, সুনামগঞ্জের এবং হাওরাঞ্চলের লাখো লাখো মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেনপানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের