আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলীতে ভূমি দখলের অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নির্দেশ অমান্য করে লিড টু আপিল ২৯৬৩/২০২৩ বিচারাধীন থাকা অবস্থায় বিরোধপূর্ণ সম্পত্তিতে বালি ভরাট করে দখল নেয়ার অভিযোগ ওঠেছে।
সোমবার (২৬ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ২নং ওয়ার্ড হাজ্বী বাদশা মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রসাশনের আশ্রয় নিলে থানা পুলিশ তাদের সহযোগীতার আশ্বাস দেন। অভিযুক্তরা হলেন, আব্দুর নুর (৫০), মো: শফি (৩৫)মো: খোকন (২৮) ও মো: টিটু (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৬/১০/২৪ তারিখে আমাদের দীর্ঘদিনের দখলীয় জায়গায় হঠাৎ করে আব্দুর নুরের নেতৃত্বে ৫০জনের একটি গ্রুপ ডামট্রাক ভর্তি বালি এনে ভরাট করতে শুরু করে। পরে সেনাবাহিনীর নিকট অভিযোগ জানালে সেনাবাহিনী এসে ভরাট কাজ বন্ধ করে, পরবর্তীতে আমরা অ্যাডভোকেটের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালে তার কোন প্রতিফলন না পেয়ে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে একটি কনডেম পিটিশন দায়ের করি,যার পিটিশন নং (A) ৬১/২০২৪।
এবিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী ০২/১২/২০২৪ তারিখে চেম্বার কোর্টে শুনানির দিন ধার্য করে দেন। এর মধ্যে বিচারাধীন বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গায় কোন প্রকার কাজ না করার নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশ অমান্য করে গত ২৫ নভেম্বর আব্দুর নুর, মো: শফি মো: খোকন ও মো: টিটু সহ আরও অজ্ঞাতনামা ৪০/৫০জন ভাড়াটিয়া লোক এনে দেশীয় অস্ত্রের মহড়া বসিয়ে পুনরায় ভরাট কাজ শুরু করেন।
এবিষয়ে ভূক্তভোগীরা জানান, ৫ই আগষ্ট সরকার পতনের পর যখন দেশে আইন শৃঙ্খলা সংকটে পড়ে ঠিক সেই সময় স্থানীয় আব্দুর নুর সদলবলে এসে দীর্ঘ ৮০ বছরের আমার দখলি জায়গায় হানা দেয়, তিনি চেয়েছিলেন আমার জায়গা দখল করে বালি ভরাট করতে, তখন আমরা নিরুপায় হয়ে সেনাবাহিনীর নিকট অভিযোগ দিলে সেনাবাহিনী আসলে ভূমিদস্যু চলে যায়,এর পর আমরা এডভোকেটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠালেও এবিষয়ে অভিযুক্তদের কোন কর্ণপাত হয়নি পরে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে একটি কনডেম পিটিশন দায়ের করি।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ