ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৪:৪৪

কক্সবাজারের কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড় ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারম'র সভাপতিত্ব করেন।  

সভায় ছাত্র প্রতিনিধি কাজি তাহমিদ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টিপাত কামনা  করেন। ছাত্রদের করা মামলার অগ্রগতি ও আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা চান তিনি। এছাড়া প্রসাশনের ভেতর থেকে ফ্যাসিবাদের দোসরদের টেন্ডারসহ যাবতীয় অনৈতিক সুযোগ সুবিধা প্রদান বন্ধ করতে অনুরোধ জানান তিনি। 

সভায় সাম্প্রতিক সময়ে সংগঠিত হত্যাকান্ডগুলোর আসামিদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি উঠে। শীতকালে দ্বীপে আসা অতিথি পাখি শিকারী,প্যারা্বন ধ্বংসকারী, সরকারি জমি দখলকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। 

সভায় সহকারী কমিশনার (ভূমি), কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, কোস্ট গার্ডের সিসি, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,ফায়ারসার্ভিস প্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু