ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মুত্যু


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৭:১৮

নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে দুর্ঘটনায় ওই প্রাণহানি হয়। নিহত দুই ব্যক্তির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয়রাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,  মঙ্গলবার  বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের ১০ নম্বর ব্রীজের ওপর দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। লাশদুটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।

নিহত মোতালেব হোসেন (৪৫) পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম (৪৭) একই গ্রামের মৃত জয়েন প্রামাণিকের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই ব্যক্তি বাড়ি থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে সার-কীট নাশক ক্রয়ের জন্য যাচ্ছিলেন। এসময় নাটোর থেকে ঢাকাগামি একটি বেপরোয়া ট্রাক ১০ নম্বর ব্রিজের ওপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির