শালিখায় চটার বিলে জলাবদ্ধতা,দুর্ভোগে কৃষকেরা
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চটার বিলে জলাবদ্ধতার কারনে ফসল উৎপাদন ও ফসল তুলতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন এ এলাকার কৃষকেরা।
ফসল কাটা, ফসল ঘরে তোলা, নতুন ফসল উৎপাদনের বিঘ্ন হওয়ায় কৃযক অর্থনৈতীক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ মাঠের চারপাশের ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো আড়পাড়া, দরিশলই, ফুলবাড়ী, আনন্দনগর, পুকুরিয়া ও কুমোর কোটা। এই ৭ গ্রামের মানুষ মাঠের পানি নিষ্কাশন না হওয়ায় ধান কাটতে পারছে না। পানির মধ্যে ধান কাটলে একদিকে বিছালি হচ্ছেনা অপর দিকে ধান কাটা ও বাড়ীতে নিতে অতিরিক্ত শ্রমিকের মজুরি গুনতে হচ্ছে।
বাড়ীতে ফসল নেওয়ার পরও খড় থেকে ফসল ছড়ানো ও সংরক্ষণে নারীদের অধিক কষ্ট করতে হচ্ছে। পানি নিষ্কাশন না হওয়ার কারণে রবি মৌসুমেও বিভিন্ন ধরনের রবি ফসল উৎপাদন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যা এই এলাকার কৃষকদের কে অর্থনৈতিকভাবে বড় রকম বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এ ব্যাপারে এই এলাকার বিভিন্ন গ্রামের কৃষি কাজের সাথে সম্পৃক্ত অনেকে জানান দরিশলই গ্রামের আনিচুর মোল্লা, আক্তার মোল্লা, ছাকা মোল্লা।
আড়পাড়া গ্রামের আছাদ মোল্লা, কল্লোল শেখ, কায়েম মোল্লা। পুকুরিয়া গ্রামের সাবেক মেম্বার বজলুর রমমান, মনজুর রহমান বিশ্বাস, মীর মুসতাক আহম্মদ। আনন্দ নগর গ্রামের বারিক মোল্লা, লিটন মোল্লা, ওমর মাষ্টার। ফুলবাড়ী গ্রামের হামজা মুন্সি, মুতালেব বিশ্বাস, বিপ্লব মুন্সি, আক্তার মুন্সি ও কুমোর কোটা গ্রামের মাসুম শিকদার, জিল্লু শিকদার, বাবলু শিকদার। তারা সকলেই জানান জলাবদ্ধতার কারণে ধান কাটতে পারছে না। শ্রমিক খরচ বেশী, বিছালী হচ্ছে না, নারীরা ফসল সারতে অধিক কষ্ট পাচ্ছে। রবি ফসল উৎপাদন অনিশ্চয়াতার মধ্যে পড়েছে। খাল খনন অথবা বিকল্প ভাবে পনি নিস্কাশন ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা, তা নাহলে এলাকার কৃষকের অর্থনৈতিকভাবে বড় রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
T.A.S / T.A.S
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড