নরসিংদীতে দুই সন্তান হত্যার দায়ে পিতাকে আমৃত্যু কারাদণ্ড
নরসিংদীতে দুই নাবালক শিশুকে হত্যার দায়ে পাষণ্ড পিতা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামের উপস্থিতিতে এ আদেশ দেন আদালত।
২০১৯ সালের ২৪ মে তারিখে নরসিংদী সদর উপজেলার নতুন লঞ্চঘাট ২য় তলা বিশিষ্ট বিল্ডিং এর পাবলিক শৌচাগারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই মেয়ে তাইন (১১), তাইবাকে (৪) সদর উপজেলার নতুন লঞ্চঘাটের দুইতলা ভবনের নিচতলার পূর্ব পার্শ্বের পাবলিক শৌচাগারের ভেতরে পশ্চিম দিক থেকে প্রথম শৌচাগারে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড বাবা। পরে এলাকাবাসী বাথরুমে শিশুদের মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দুই শিশুর মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামি বাবা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং মামলাটি চার্জশিট দাখিল করলে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি মূলে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. কানিজ ফাতেমা ও অ্যাড. মোহাম্মদ শাহাজাহান।রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. কানিজ ফাতেমা সাংবাদিকদের জানান, আসামির ১৬৪ দ্বারা জবানবন্দি এবং ওপেন আদালতে বিচারকের সামনে আসামি শফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে আদালত শফিকুল ইসলামকে আমৃত্যু কারা দণ্ডাদেশের রায় দেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান