ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল ও আগ্নেয়াস্ত্রসহ নোয়াখালীতে গ্রেফতার যুবক


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ২:৩৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

আটক মো.ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মেবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, উদ্ধারকৃত মোবাইল বাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত