ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৩:৪২

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা। বুধবার বেলা ১১টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় ঢল নামে হাজারো মানুষের।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর ইমামতিতে বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ।

জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা শাহজাহান, বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

জানাজার আগে সমন্বয়ক আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানান।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময়কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করতে থাকে। ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ও আদালত এলাকার মসজিদের কাচ ভাঙচুর করে তারা।

তারই মধ্যে চিন্ময়ের অনুসারীরা অ্যাডভোকেট আলিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার