ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার


মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ photo মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৪:১৪

জামালপুরের বকশীগঞ্জে রহিমা (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৭ নভেম্বর (বুধবার) বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নে কুলুর মোড় এলাকা থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, উঠানোরপাড়া গোলাম রব্বানীর মেয়ে রহিমার সাথে বাট্টাজোড়  ইউনিয়নের কুলুর মোড় এলাকার ইলিয়াস আলী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। যাদের একজনের বয়স ১০ বছর। আর ছোটজনের বয়স ৩ বছর। 

মেয়ে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রহিমা  ও তার মেয়ে ইয়াছমিন এর সাথে ঝগড়া শুরু হয় এবং ধস্তা ধস্তির এক পর্যায়ে মা রহিমা মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। রহিমার অবস্থা খারাপ দেখে তার স্বামী ইলিয়াস আলী ও তার জাসহ তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই রহিমা মারা গেছেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান কুলুরমোড় থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। 

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত