সাতক্ষীরায় আশা সংস্থার ৪৭০ পিচ কম্বল বিতরণ
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৭০ পিচ কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার খুলনা ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হারুন কম্বল গুলো সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহম্মেদ এর নিকট হস্তান্তর করেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদুল ইসলাম, সাতক্ষীরা সদর-১ ও ২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ আবু সাইদ, মোঃ আব্দুস সাত্তার এমএসএমই শাখার ম্যানেজার বাপ্পী সেন, সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার জি.এম ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ। বেসরকারী এনজিও সংস্থা আশা প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। চলতি বছরে আশা সারা দেশে সর্বমোট ১.০২কোটি টাকার কম্বল বিতরনের উদ্যেগ গ্রহন করেছে।
T.A.S / T.A.S
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০