ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযানে দুই প্রতিষঠান ৪৩ হাজার টাকা জরিমানা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৭:৬

চট্টগ্রামের কর্ণফুলীতে লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা এবং পণ্যের মূল্য তালিকা না রাখাসহ বেশ কয়েকটি অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার কলেজ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইউ.এন.ও মাসুমা জান্নাত।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করে পরিবেশন এবং প্রয়োজনীয় ডুকুমেন্টস সহ লাইসেন্স না থাকা এবং পণ্যের মূল্য তালিকা ও উৎপাদনের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আধুনিক বেকারী'কে ৪০ হাজার টাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানি'কে ৩ হাজার টাকা সহ দুই প্রতিষ্ঠানকে মোট ৪৩হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম  এর ব্যবসা বাণিজ্য শাখা থেকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মাসুমা জান্নাত জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, এসময় দুইটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও লাইসেন্স না থাকায় ৪৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেন জানান।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার