কুতুবদিয়ায় ভাড়া বাসা থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মরদেহ উদ্ধার
কুতুবদিয়ায় মেডিকেল গেইটস্থ ভাড়া বাসা থেকে কুতুবদিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসার দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৯টার দিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিথর দেহ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম মারুফ মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ইনসুলিন শূন্য হয়ে কিংবা হার্ট এট্যাকের কারণে ঘুমেই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, মোঃ শহিদুল্লাহ উচ্চ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বুধবার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। বিকেলে অফিসে ছিলেন। শরীর খারাপ লাগলে এক শিক্ষকের সহযোগিতায় বাসায় যান বিশ্রাম নিতে। সর্বশেষ ৫টা ১০মিনিটের দিকে তিনি কারও সাথে কথা বলেন।
বেশ কয়েকজন শিক্ষক জানান, সন্ধ্যায় মোঃ শহিদুল্লাহর পরিবার থেকে বারবার কল দিয়ে না পেলে শিক্ষা অফিসের পিওন ছরওয়ারকে কল দেন স্ত্রী। ছরওয়ার বাসায় গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেলে বিষয়টি শিক্ষা অফিসারকে জানান।
উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে যান।পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
T.A.S / T.A.S
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক