চট্টগ্রামে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে : বক্কর
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দূর্বল করার জন্য এখন দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমাদের সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই উদ্বুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে চট্টগ্রামের সাধারণ জনগণকে ধৈর্য ধরতে হবে। কোনো চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত, তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বুধবার (২৭ নভেম্বর) বিকালে নগরীর জহুর হকার্স মার্কেটস্থ চিকিৎসা নির্বাহী প্রকৌশলি মাঠে চট্টগ্রাম সম্মিলিত হাকার্স ফেডারেশনের উদ্যোগে ফুটপাতের হকারদের শৃংখলা আনায়ন ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে হকার্স প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও কমিউনিটি পুলিশিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, হকাররা চোর, ডাকাত বা ছিনতাইকারী নয়। তারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করে। মার্কেটের ব্যবসায়ীদের যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রেখে হকারারা ব্যবসা করে। রাস্তায় যাতে যানযট সৃষ্টি না হয় সে বিষয়টি তারা বিবেচনায় রাখে। তবে হকারের কারনে যাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রশ্নবৃদ্ধ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। ডা. শাহাদত হোসেন বিএনপির দলীয় মেয়র হলেও তিনি চট্টগ্রাম মহানগরীর আওতাধীন প্রতিটি নাগরিকের মেয়র।
তিনি কমিনিউটি পুলিশিং এ যারা কাজ করবে তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ঠিকানা যাচাই করতে দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
চট্টগ্রাম সম্মিলিত হাকার্স ফেডারেশনের সহ সভাপতি আবুল খায়ের টিটুর সভাপতিত্বে ও চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, আলকরন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, রিয়াজউদ্দিন বাজার শ্রমিক দলের সভাপতি মো. সেলিম খান, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, হকার্স নেতা মহসিন দুলাল, আবুল কালাম, হারুন সওদাগর, মো. রিয়াদ, আবদুল মোতালেব, শফিকুর রহমান, মাঈন উদ্দিন, মো. বাবুল, মো. ডালিম প্রমূখ।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ