ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বরণে স্মরণসভা ও দোয়া


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:১৩

জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে  এ স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, হাসিবুল হক সানজিদ, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত - আহত পরিবারের সদস্যরা।

নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। সভায় নিহত ও আহতদের পরিবার ছাড়াও গণঅভ্যুত্থানে আহতদের পরিবারসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

স্মরণসভা শেষে নিহত আহতদের দোয়া মাহফিল করা হয়। এছাড়াও জেলায় নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার