উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধের দাবীতে ব্রহ্মপুত্র নদের তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবীতে নদের তীরে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান মুখরিত করে তোলেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন, রৌমারীর চর শৌলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার ও নদের তীরবর্তী মানুষের উদ্যোগে সুখের বাতি চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রী, স্থানীয়রা সহ শত শত মানুষ অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘরসহ কৃষিজমি বিলীন হয়েছে। গত দুই মাসে ৫ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ে ভাঙন আতংকে আমরা বসবাস করছি। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনকবলিত এলাকা রক্ষা করা না হলে নদীগর্ভে বসতভিটা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।
সাহেবের আলগা ইউপি সদস্য নুরনবী প্রামানিক বলেন, সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদের তীরে চলে আসছে। যে কোন মহূর্তে ব্রহ্মপুত্রেরগর্ভে চলে যেতে পারে । তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়ের মানুষের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্রের ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্পের প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।উল্যেখ্য যে, গত দুই মাসে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর, খেওয়ার চর ও রৌমারী উপজেলার ঘুঘুমারি, খাওরিয়া, নয়াপাড়া ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় ৫ শতাধিক বসতবাড়ি ও ১০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতংকে রয়েছে সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এমএসএম / এমএসএম
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী