ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক মন্ত্রীর পাওয়ারে আইনকে বৃদ্ধাঙ্গুলি, মির্জার শ্যালক চেয়ারম্যান সিরাজ গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:২৫

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৫৮) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে চেয়ারম্যান সিরাজকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।

চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ ১নং নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ৩বারের দাপুটে চেয়ারম্যান ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতদিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন তিনি।

উল্লেখ্য গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের পর গা ঢাকা দেয় সিরাজ চেয়ারম্যান। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান কওে সিরাজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

T.A.S / T.A.S

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ