ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দামুড়হুদায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত


দামুড়হুদা প্রতিনিধি photo দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৬:৫২

দামুড়হুদা উপজেলার ২০২৪ সালে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহবায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, দর্শনা ছাত্র সমন্বয়ক রিঙ্কু আক্তার, নিশাত তামান্না, তানভীর রহমান, সোহান ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন হিমেল, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল কাদের, প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। বক্তারা আরো বলেন যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়তে পারি। শেষে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত