বাঁশখালীতে একাধিক মামলার আসামি সিরাজুল গ্রেফতার
বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার কালীপুরের গুনাগরী এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাজুল ইসলাম উপজেলার বৈলছড়ী ইউপির চেচুরিয়া ৮ নং ওয়ার্ড এলাকার মোঃ ওয়াজেদ আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম একাধিক মামলার আসামি হলেও তৎকালীন আওয়ামী সরকারের আমলে এলাকার বিভিন্ন নিরহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানা হয়রানি করে আসছিল। এছাড়াও জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিয়ন্ত্রণাধীন দলীয় বাহিনী নিয়ে বাঁশখালীতে ছাত্র-জনতার বিরুদ্ধে ত্রাসসৃষ্টি করেছিল। সে একাধিক মামলার এজাহার নামীয় আসামী বলেও সুত্রে জানা গেছে। গ্রেফতাররে সত্যতা নিশ্চিত করেছে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী।
এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে এজাহার নামীয় আসামী বলেও জানান তিনি।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি