ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৭:২৮

কুড়িগ্রামের উলিপুরে মাহমুদুল হাসান মোজাহিদ (৭) নামের এক শিশু অটোরিকশার ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের দিগল হাইল্যা পূর্বটারি এলাকায়। নিহত মাহমুদুল হাসান ওই এলাকার শহিদুর রহমানের ছেলে। মাহমুদুল হাসান মোজাহিদ দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফ নূরানী মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, মাহমুদুল হাসান খেলতে যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় চলন্ত অটোরিকশা এসে ধাক্কা দিলে মাটিতে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই হাসানের মৃত্যু হয়।

হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

T.A.S / T.A.S

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী