শালিখায় জামায়াতের ওয়ার্ড কমিটির পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত
মাগুরার শালিখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং শতখালী ইউনিয়নের ০২নং ও ০৩নং ওয়ার্ডের কমিটির পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার শতখালী ইউনিয়নের ০২নং ও ০৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে শতখালী হাই স্কুল মাঠে এই পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শতখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরিদ ইসলাম এর সভাপতিত্ব ও মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী উত্তম কুমার বিশ্বাস সেক্রেটারি,অমুসলিম বিভাগ মাগুরা জেলা, অধ্যাপক আফসার আলী আমির শালিখা উপজেলা, মাওলানা আলমগীর হোসাইন সাবেক আমির শালিখা উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সমাজ কল্যাণ বিভাগ মাগুরা,মাওলানা আশরাফুল আলম পৌর আমির মাগুরা, এ্যাড.ফরিদ আহমেদ ল-ইয়ার্স সভাপতি ও সরকারি এপিপি মাগুরা, মাওলানা রবিউল ইসলাম সেক্রেটারি যুব বিভাগ মাগুরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমবি বাকের বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জামায়াতের বহু নেতা কর্মীকে ঘরছাড়, চাকরি হারা,ব্যবসা হারা করেছে। তারা আমাদেরকে হত্যা ও জেল জুলুমের ভয় দেখিয়ে নানান ক্ষতি দেখিয়ে পিছপা করতে পারে নাই,শত বাধা উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ গতির সাথে চলতে শুরু করেছে। আমরা মানুষের কল্যাণ চাই, আখেরাতের কল্যান চাই, মানব রচিত মতবাদ ও আইন দিয়ে মানুষের কল্যাণ করা যায় না।
তিনি আরো বলেন শেখ হাসিনা উন্নয়নের নামে চোর পয়দা করেছেন, তিনি দুর্নীতি তৈরি করেছেন উন্নয়ন নামে তিনি একদল খুনি, রাক্ষসী,সন্ত্রাসী তৈরি করেছেন,যার কারণে আজকে তারা পালিয়ে গেছে। জামায়াতে ইসলামী পালাই নাই, আরো বিপুল শক্তি সহযোগী,সমর্থন নিয়ে জাতির সামনে আজ হাজির হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied